২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দলের সংঘর্ষে নিহত ১ আহত ৭০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শুক্রবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ঈদের জামাতের পর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষ হবার পর পরই দু’পক্ষের কয়েক শ’ লোক দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বিল্লাল মিয়া (৩৫) মারা যায়। উভয় পক্ষের আহত হয় প্রায় ৭০ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। আহতদের আনেককেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ভৈরবনগর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।