২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ১৭ আগস্ট বোমা হামলার মামলায় শায়খ আব্দুর রহমানকে প্রধান আসামি করে চার্জশিট প্রদান

শহরের জজ কোর্ট, ডিবি অফিস, সুপার মার্কেটসহ ছয় স্থানে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় নেত্রকোনা পুলিশ বুধবার জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে চার্জশিট প্রদান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলো, কাউসার আলম সুমন (২২), কাউসার আহম্মদ ওরফে ইউনিছ আলী (২৮) এবং আমানউল্লাহ আকন্দ ওরফে সানাউল্লাহ (২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উসমান আলী এই চার্জশিট প্রদান করেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ইতোমধ্যেই কাউসার আলম সুমন এবং সানাউল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তদন্তকারী কর্মকর্তা জানান, কাউসার আলম সুমনের ১৬১ ও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি অনুযায়ী শায়খ আব্দুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। সুমন স্বীকার করে, শায়খের নির্দেশেই তারা বোমা হামলা করেছিল।