নভেম্বরে ঢাকায় অনুর্ধ্ব ১৯ তিন জাতি ক্রিকেট টুর্নামেন্ট
ইংল্যান্ড, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে অনুর্ধ্ব ১৯ তিনজাতি ক্রিকেট টুর্নামেন্ট ৩০ নভেম্বর ঢাকায় শুরু হবে। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার দু’টি ভেন্যুতে।
উদ্বোধনী দিনে বিকেএসপিতে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। পরদিন ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
গ্রুপ পর্যায়ে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। পরে শীর্ষ দু’টি দল ১৪ ডিসেম্বর ফাইনাল খেলবে।
টুর্নামেন্টের আগে ইংল্যান্ড দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স স্কোয়াডের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলতে ১৪ নভেম্বর ঢাকা এসে পৌঁছবে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, বিকেএসপি’র দুই নম্বর মাঠ এবং খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলাগুলো ১৭, ১৮, ২১, ২৪ এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকার তিনজাতি টুর্নামেন্টের আগে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল ১৯-২৭ নভেম্বর ভারতে আফ্রো এশিয়ান অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করবে। আফ্রো এশিয়ান টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে অংশগ্রহন করবে।
তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টের ফিক্সচার:
৩০ নভেম্বর-বাংলাদেশ বনাম ইংল্যান্ড (বিকেএসপি)
৩১ নভেম্বর-শ্রীলংকা বনাম ইংল্যান্ড (ফতুল্লা স্টেডিয়াম)
৩ ডিসেম্বর-বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ফতুল্লা স্টেডিয়াম)
৪ ডিসেম্বর-বাংলাদেশ বনাম শ্রীলংকা (বিকেএসপি)
৬ ডিসেম্বর-শ্রীলংকা বনাম ইংল্যান্ড (ফতুল্লা স্টেডিয়াম)
৭ ডিসেম্বর-শ্রীলংকা বনাম বাংলাদেশ (বিকেএসপি)
৯ ডিসেম্বর-ইংল্যান্ড বনাম বাংলাদেশ (ফতুল্লা স্টেডিয়াম)
১০ ডিসেম্বর-ইংল্যান্ড বনাম শ্রীলংকা (বিকেএসপি)
১২ ডিসেম্বর-শ্রীলংকা বনাম বাংলাদেশ (ফতুল্লা স্টেডিয়াম)
১৪ ডিসেম্বর-ফাইনাল (বিকেএসপি)।
