২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের বাবুগঞ্জ ও কলাপাড়ায় বুধবার ঈদ উদযাপিত, পটুয়াখালীতে বৃহস্পতিবার ঈদ

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার প্রায় দুই হাজার পরিবার বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এ উপলক্ষ্যে সকাল ৯ টায় বাবুগঞ্জের ওলানকাবী গ্রামের সরোয়ার খাঁর বাড়ী, খানপুরা গ্রামের জাহাঙ্গীর শিকদারের বাড়ী, কেদারপুর গ্রামের মান্নান হাওলাদারের বাড়ী, মাধবপাশার দুয়ারী বাড়ী এবং হামিদ কাবী গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের দেবপুর ও ও ছোনখোলা, লালুয়া ইউনিয়নের উত্তর নিশানবাড়ী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী এবং পৌর এলাকার নাইয়াপট্টির চাঁনটুপির অনুসারিরা বুধবার সকালে ধানখালী ইউনিয়নের দেবপুর গ্রামে পীর শফিউদ্দিন বিশ্বাসের মাজার প্রাঙ্গনে প্রধান ঈদের জামাতের নামাজ আদায় করে।

এছাড়াও বৃহস্পতিবার পটুয়াখালীর ১৫ টি গ্রামে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। জেলার চারটি উপজেলার প্রায় পাঁচ হাজার মানুষ বৃহস্পতিবার ঈদ পালন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বদরপুর দরবার শরীফের অনুসারিরা ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ঈদ, কোরবানি ও রজমানের রোজা রেখে থাকে। প্রতিবছর বাংলাদেশ সময়সূচির একদিন আগে তারা ঈদ পালন করে।