২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি কিংবা দু’টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, এর মধ্যে আবার একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবাহওয়া অধিদপ্তর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বুধবার আবাহওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং মাসের দ্বিতীয়ার্ধ থেকে শীত অনুভুত হবে। এসময় দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ মাসে তিনদিন, ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে দুই দিন এবং রাজশাহী বিভাগে একদিন করে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এসময় স্বাভাবিকের চেয়ে ১৩৬ দশমিক ৮ ভাগ বেশি বৃষ্টি হয়েছে।

অক্টোবর মাসে রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমান ১২০মিমি’র বিপরীতে ৬২০ মিমি, বরিশাল বিভাগে ১৭৬ মিমি’র বিপরীতে ৪৬৬ মিমি, খুলনা বিভাগে ১২২ মিমি’র বিপরীতে ৪৫৬ মিমি, ঢাকা বিভাগে ১৬২ মিমি’র বিপরীতে ৩৮৩ মিমি, চট্টগ্রাম বিভাগে ১৮৬ মিমি’র বিপরীতে ২৩০ মিমি এবং সিলেট বিভাগে ১৮৭ মিমি’র বিপরীতে ১৯৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।