ময়মনসিংহে প্রতিবেশীর হাতে খুন, গ্রেপ্তার ৪
ময়মনসিংহ জেলায় মঙ্গলবার সন্ত্রাসী প্রতিবেশীরা পিটিয়ে খুন করেছে সেকান্দর আলী (৪০) নামে এক ব্যক্তিকে। জেলার ফুলবাড়িয়া উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এক সপ্তাহ আগে লুডু খেলাকে কেন্দ্র করে সেকান্দরের সাথে প্রতিবেশী চানু ও শহীদের হাতাহাতি হয়। এতে সেকান্দর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ৩১ অক্টোবর সুস্থ হয়ে বাড়ি ফেরে সেকান্দর। এর পরের দিন মঙ্গলবার ভোরে পিটিয়ে হত্যা করা হয় সেকান্দরকে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শহীদের স্ত্রী আনোয়ারা (২২), আবুল হোসেন (৪০), আবু হানিফা (২৮) ও দুুদু মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় মামলা হয়েছে।
