ঈদের ছুটিতে বিডিনিউজ-এর সার্ভিস সকলের জন্যে উন্মুক্ত থাকবে
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঈদের ছুটিতে দেশের সবচে’ গতিশীল বেসরকারি সংবাদ সংস্থা বিডিনিউজ-এর ওয়েবসাইটে পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যাবে।
ছুটিকালীন সময়ে কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না। তাই ছুটিতে জনগণের সংবাদ তৃষ্ণা মেটানোর লক্ষ্যে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে দেশে ও বিদেশে তাৎক্ষণিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত রাখার সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ছুটি চলাকালে যে কেউ http://www.bdnews24.com এই ঠিকানায় বিডিনিউজ-এর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।
