ঈদের ২ দিন আগেই কলাপাড়ায় ঈদ
কলাপাড়ার সহস্রাধিক মানুষ বুধবার ঈদ পালন করবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
শহরের পৌর এলাকার নাইয়াপট্টি, লালুয়ার উত্তর নিশান বাড়িয়া, ছোনখোলা, ধানখালী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে এদের অধিকাংশের বসবাস।
স্থানীয়ভাবে তাদেরকে চাঁদটুপির অনুসারি বলা হয়। উত্তর নিশান বাড়িয়া গ্রামের পীর বাড়ির মাঠে এদের ঈদের জামায়াতের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রতি বছর একদিন আগে ঈদ পালন করলেও এবার তারা করছে দুদিন আগে।
