প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিদ্বন্দ্বি দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) প্রতিদ্বন্দ্বি দুই গ্রুপ সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।
অনুষ্ঠানে তারা প্রতিদ্বন্দ্বি গ্রুপের কোনও নেতা-কর্মীকে আমন্ত্রণ জানায়নি।
বেইলি রোডের অফিসার্স ক্লাবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন অংশ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
বিজেএএফ সভাপতি অ্যাডভোকেট টিএইচ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের মহাসচিব ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট সাইদুর রহমান, আ্যাডভোকেট একে মুজিবুর রহমান, আ্যাডভোকেট খসরুজ্জামান এবং আ্যাডভোকেট নিতাই রায় বক্তৃতা করেন।
বক্তারা বলেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে শিগগিরই বিজেএএফ’র পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
টিএইচ খান বলেন, বিজেএএফ সঠিক অবস্থানে রয়েছে। কিন্তু বিজেএএফ সংবিধান অনুযায়ী বহিষ্কৃত কিছু আইনজীবী অন্যান্য আইনজীবীদের বিপথগামী করছে। তিনি ষড়যন্ত্রকারিদের ভুল পথ থেকে সরে আসার জন্যে আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
ইতোমধ্যে যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা এবং বিএনপির আইন সচিব জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন অংশ ঢাকা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে একই কর্মসূচি পালন করে। বিজেএএফ ঢাকা বার অ্যাসোসিয়েশন (ডিবিএ) অংশের আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফে আলম ডিবিএ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান অ্যাডভোকেট তইমুর আলম খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
