২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ২ জন নিহত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী লোগাং ইউনিয়নের মাইখ্যাছড়ি এলাকায় রোববার গভীর রাতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মহিলাসহ দুইজন নিহত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 12:47 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নিহতদের একজন কমল চাকমা (৩৫)। নিহত অপর মহিলার নাম পরিচয় জানা যায়নি।

কমল চাকমা শান্তিবাহিনীর সাবেক সদস্য।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী কমল চাকমা এবং অজ্ঞাত মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে উল্লেখিত স্থানে ব্রাশফায়ার করে হত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করেছে।

পাহাড়ী ছাত্র পরিষদ জেলা সভাপতি এ ঘটনায় শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফকে দায়ী করেছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।