নালিতাবাড়ীতে জেল পলাতক ডাকাত সর্দার ‘বদর ডাকাত’ গ্রেপ্তার
জেল পলাতক ডাকাত সর্দার বদর উদ্দিন (৩৪) ওরফে ‘বদর ডাকাত’কে শনিবার বিডিআর নালিতাবাড়ী উপজেলার কালাকুমার বাজার এলকা থেকে গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, শনিবার রাত নয়টার দিকে উপজেলার হাতিপাগার বিওপি এবং রামচন্দ্রকুড়া বিওপি’র বিডিআর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বদরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় একটি এলজি, ছয় রাউন্ড গুলি, নগদ ১৮,৫০০ টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করে।
