২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জনতার হাতে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

চাঁদপুরের মতলব থানার পূর্ব বাহেরচরে গ্রামবাসী পাঁচ নৌডাকাতকে অস্ত্রসহ আটক করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এ সময় ডাকাতদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, তিনটি পাইপ গান, একটি ডেগার এবং পিস্তল ও বন্দুকের ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাতরা হল-আনোয়ার, সামায়ন, মায়জুল, বিল্লাল এবং শরীফ।

চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো হারুন অর রশীদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পূর্ব বাহেরচরে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গ্রামবাসী ডাকাতদের আটক করে। আটককৃত ডাকাতদের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

এ ব্যাপারে মতলব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।