পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালী শহরের কালিকাপুরে রোববার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, বেলা ১২ টার দিকে ফরিদ মিয়ার শিশুকন্যা পুতুল (৪) সবার অলক্ষে পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
