গণপিটুনীতে এক ডাকাত নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার রাতে গণপিটুনীতে মান্নান নামে এক ডাকাত নিহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রাত ৩টায় হাটহাজারী থানাধীন গড়দুয়ারার এগার মাইল এলাকায় ৮/১০ জনের একদল ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে।
অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও মান্নান নামের এক ডাকাতকে গ্রামবাসী ধরে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রোববার ভোরে হাটহাজারী পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
