২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেবে এনসিটিবি

আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক ও এবতেদায়ি পর্যায়ের পাঠ্যপুস্তক এ বছর ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 04:21 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মোট বইয়ের ৬৫ ভাগ ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ৭৫ ভাগ বই ছাপানোর কাজ শেষ হয়েছে। বাকি বই নির্ধারিত সময়ের মধ্যে ছাপানো শেষ হবে।

রোববার এনসিটিবিতে ২০০৬ সালের প্রাথমিক ও ইবতেদায়ি পর্যায়ের পাঠ্যপুস্তক প্রকাশনা ও সরবরাহ বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন এ কথা বলেন। মত বিনিময়কালে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ড. গাজী আহসানুল কবীরসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর বিনামূল্যের এবং মূল্যের উভয় প্রকার বইয়ের পৃষ্ঠায় আলাদা আলাদা রং করা হয়েছে যাতে সহজেই তা সনাক্ত করা যায়।

এনজিও প্রতিষ্ঠান ব্রাককে এ বছর থেকে এবং কিন্ডার গার্টেনগুলোকে আগামী বছর থেকে বিনামূল্যে বই সরবারহ করা হবে।