২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু পরীক্ষা উপকরণ উন্নয়নে ফাওয়ের চাপ, আন্তর্জাতিক পোল্ট্রি কাউন্সিল গঠিত

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) দ্রুততরভাবে ফার্মগুলোতেই বার্ড ফ্লু পরীক্ষণে সক্ষম উপকরণ উন্নয়নের ব্যাপারে জরুরি ভিত্তিতে কার্যক্রম চালানোর জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 02:46 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এছাড়া বার্ড ফ্লুর কবল থেকে বিশ্বের পোল্ট্রি শিল্পকে বাঁচাতে আন্তর্জাতিক পোল্ট্রি কাউন্সিল (আইপিসি) গঠিত হয়েছে।

ফাওয়ের প্রধান ভেটেরিনারি কর্মকর্তা যোসেফ ডোমেনেচ এ প্রসঙ্গে বলেন, দুর্ভাগ্যবশত স্পটেই প্রাণীদের পরীক্ষা-নিরীক্ষা করে বার্ড ফ্লু নির্ণয়ের মতো উপকরণ আমাদের নেই। এজন্য এখনও আমাদের সময়সাপেক্ষ গবেষণাগার পরীক্ষার ওপর নির্ভর করতে হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেইনস কাউন্সিলের রিপোর্টে জানা গেছে, আইপিসির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে, আর্জেন্টিনা, ব্রাজিল, চীন, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, রাশিয়া, থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে বড় ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

বার্ড ফ্লু সংক্রমণ বন্ধে বাংলাদেশসহ বিভিন্ন দেশ ইতোমধ্যেই সংক্রমিত দেশগুলো থেকে পোল্ট্রি আমদানি নিষিদ্ধ করেছে।