শিশুকন্যাকে আছাড় দিয়ে হত্যার দায়ে পিতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগের আমবাগান এলাকায় ময়না নামের পাঁচ বছরের শিশুকন্যাকে আছাড় দিয়ে হত্যা করার অপরাধে পিতা ইউসুফ মিয়াকে শনিবার আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, চাচাতো ভাইদের সাথে খেলার এক পর্যায়ে সৃষ্ট ঝগড়ার প্রেক্ষিতে চাচাতো ভাইরা ময়নার বাবা ইউসুফের কাছে নালিশ জানায়। এতে উত্তেজিত হয়ে ইউসুফ শিশু কন্যা মায়নাকে আছাড় দিলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়্। রাতে হাসপাতালে নেওয়া হলের কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
