আওয়ামী লীগ সংসদীয় দল রোববার বসুরহাট যাচ্ছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে জুয়েলারী দোকানে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে রোববার বসুরহাট সফরে যাচ্ছে আওয়ামী লীগ সংসদীয় দল।
অ্যাডভোকেট আব্দুল হামিদ এমপির নেতৃত্বে আওয়ামী লীগের সংসদীয় দল ডাকাতি হওয়া দোকান ও গুলি বর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করবে। পরে সকাল ১০টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাসভবনে সফরকারী দল এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্র জানায়।
