২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু প্রতিরোধ কৌশল নির্ধারণে নভেম্বরে জেনেভায় আন্তর্জাতিক কর্মশালা

মরণব্যাধি বার্ড ফ্লু প্রতিরোধে একটি কর্ম পরিকল্পনা তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো ৭ থেকে ৯ নভেম্বর জেনেভায় এক কর্মশালায় মিলিত হবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ওআইই)’র সহায়তায় স্বাস্থ্য সংস্থাগুলো ‘দ্য এইচ৫এন১ এজেন্ড: টুওয়ার্ডস এ গ্লোবাল স্ট্র্যাটেজি’ শীর্ষক আলোচনায় তাদের পরিকল্পনা প্রণয়ন করবেন।

২৬ অক্টোবর প্রকাশিত ডব্লিউএইচও প্রতিবেদনে জানানো হয়, বার্ড ফ্লু নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি দ্বৈত কৌশল তৈরি করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে। একই সাথে মরণব্যাধি ফ্লু যাতে মানব দেহকে আক্রমণকরতে না পারে সে বিষয়ে প্রস্তুতি নেয়া হবে।

২০০৩ সাল থেকে দক্ষিণপূর্ব এশিয়ায় বার্ড ফ্লু’র কারণে বিপুল পরিমানের পাখি রোগাক্রান্ত এবং মৃত্যুর শিকার হচ্ছে।

দ্য এইচ৫এন১ ইনফ্লুয়েনজা ভাইরাসের শিকার হয়ে ইতোমধ্যেই ১৫০ মিলিয়ন পাখি, হাঁস মুরগীর মৃত্যু হয়েছে এবং বর্তমানে এটা দক্ষিণপূর্ব এলাকা থেকে ছড়িয়ে তুর্কি এবং ক্রোয়েশিয়া হয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এই ভাইরাস মানবদেহে সংক্রমনের ক্ষমতা রাখে। এপর্যন্ত ১২১ জনলোক এ ভাইরাসে শিকার হয়েছে বলে জানা যায় এবং তাদের মধ্যে ৬২ জন ব্যক্তির মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও’র ঘোষণা মতে, নভেম্বরে অনুষ্ঠিত্ব জেনেভার বৈঠকের উদ্দেশ্যে হচ্ছে বর্তমান জন স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে আন্তর্জাতিক ভাবনা তুলে ধরা।