কুষ্টিয়ার ডাইরিয়া পরিস্থিতি: আরও একজনের মৃত্যু
কুষ্টিয়ার বিভিন্ন স্থানে আবারও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও একজন মহিলা এ রোগে মারা গেছে।
মঙ্গলবাড়িয়ার মৃত সামছুদ্দিনের স্ত্রী ছিয়ারনন্নেছা (৬০) বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে মারা যায়। নতুন করে হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকে ভর্তি হয়েছে দুই শতাধিক রোগী।
তবে চিকিৎসকরা জানান, ভর্তিকৃত রোগীদের সংখ্যার চেয়ে আক্রান্তদের সংখ্যা তিনগুন বেশি। তারা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।
