২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতীষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আছিয়া বেগমের পুত্র হাসান (১৮) দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত। প্রায়ই সে নেশার টাকার জন্যে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতো। অবশেষে অধৈর্য হয়ে মা নিজেই হাসানকে পুলিশের হাতে তুলে দেন। হাসানের বাবা ইউনুস বিশ্বাস একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।