জাতীয় সমবায় পুরস্কারের জন্যে ১৪টি সমবায় সমিতি ও ১৪ জন সমবায়ী চূড়ান্তভাবে নির্বাচিত
জাতীয় সমবায় পুরস্কার-২০০৪-এর জন্যে ১৪টি সমবায় সমিতি এবং ১৪ জন সমবায়ীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
বিভিন্ন জেলা ও বিভাগ থেকে পাঠানো ১৩৯টি সমবায় সমিতি ও সমবায়ীর কর্মকাণ্ড পর্যালোচনা করে বৃহস্পতিবার বাছাই কমিটির এক সভায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া।
সভাপতির বক্তৃতায় এলজিআরডি মন্ত্রী শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ী নির্বাচনের সময় এসব সংগঠন ও সমবায়ীদের সততা ও কর্তব্য নিষ্ঠার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক শেখ আলতাফ আলী, জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি আবদুল আলী মৃধা, বার্ডণ্ড-এর মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, বিআরডিবি’র মহাপরিচালক মো. আব্দুস সামাদ মল্লিক, আরডিএণ্ড-বগুড়ার মহাপরিচালক মো. আব্দুল হক এবং কাল্বণ্ড-এর চেয়ারম্যান জোনাস ঢাকী।
