২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত পদোন্নতি সার্কুলারে হাইকোর্টের রুলনিশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ অক্টোবর জারিকৃত পদোন্নতি বিষয়ক সার্কুলাররের ওপর হাইকোর্ট বৃহস্পতিবার রুল নিশি জারি করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বিশ্ববিদ্যালয়ের ১৩ জন সেকশন অফিসারের দায়ের করা রিটের ( নং ৭৮৫৮/২০০৫) গুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুশ নিশি জারি করেন।

১৯ অক্টোবর জারিকৃত পদোন্নতি প্রজ্ঞাপনে বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কায় ওই ১৩ জন সেকশন অফিসার ২৪ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন।

একই দাবিতে অপর ছয় সেকশন অফিসার ২৪ অক্টোবর গাজীপুর সিনিয়র সহকারী জজ আদালতে উপাচার্য ড. ওয়াকিল আহম্মদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শমসের উজ-জামানকে বিবাদী করে মামলা করলে আদালত তাদের দু’দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। এসময় তাদের পক্ষের আইনজীবী সময় প্রার্থনা দরখাস্ত করলে আদালত তা গ্রহণ করে।