সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত
সিরাজগঞ্জ-বনপাড়া-নাটোর মহাসড়কের নাইসুরীতে বৃহস্পতিবার বিকেল ৪টায় এক সড়ক দুর্ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক অজ্ঞাত (৪২) মারা যায় এবং কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
