২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল জজ আদালতে বোমা হামলার হুমকি: ডিসি এসপিকে জজের চিঠি

রিশাল জজ আদালতে বোমা হামলার হুমকির ঘটনায় বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শফিউল ইসলাম আইনগত সহযোগিতা চেয়ে লিখিতভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এছাড়া তিনি টেলিফোনে বিষয়টি আইন মন্ত্রীকে অবহিত করেছেন।

হুমকির পর আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ শফিউদ্দিন জানিয়েছেন, এ ব্যাপারে তিনি অন্য জজদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকের পর দুপুরের দিকে প্রশাসনের কাছে চিঠিটি পাঠিয়েছেন।

প্রসঙ্গত সাবেক অতিরিক্ত দায়রা জজ এসএম কুদ্দুস রহমানকে মঙ্গলবার ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যা ও জজ আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়।