২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের কোলে ফিরলো উটের জকি হিসেবে কাজ করা শিশু সাদ্দাম

দুবাইয়ে দীর্ঘদিন উটের জকি হিসেবে কাজ করা মো. সাদ্দাম হোসেন (১০) অবশেষে বৃহস্পতিবার ভৈরবে তার মায়ের কোলে ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পাঁচ বছর আগে উটের জকি হিসেবে কাজ করার জন্যে সে দুবাই যায়।

চলতি বছরের ৬ সেপ্টেম্বর দুবাই থেকে বাংলাদেশে ফিরে সে তার মতো অন্য শিশুদের সঙ্গে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির তত্ত্বাবধানে থাকে। সেখানে একমাস ২০ দিন থাকার পর বৃহস্পতিবার সাদ্দামকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি কানিজ ফাতেমা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সাদ্দামকে হস্তান্তর করেন। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।