২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

মানিকগঞ্জের চাঞ্চল্যকর বিপ্লব হত্যা মামলায় ছয় জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ মো. মোতাহার হোসেন বৃহস্পতিবার সকালে এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছে-শাহীন (২৫), আলামিন (২৪), মাসুদ (২৫), স্বপন (২২), আপেল (২১) ও লেবু (২০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রামের কুদরত আলীর ছেলে বিপ্লব বিদেশ যাওয়ার জন্যে পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামের তাজুমুদ্দিনের ছেলে শাহীনকে এক লাখ টাকা দেয়। শাহীন তাকে বিদেশ পাঠাতে ব্যর্থ হলে বিপ্লব টাকার জন্যে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন ও তার সহযোগীরা ২০০৩ সালের ৩ জুন রাতে বিপ্লবকে বাড়ি থেকে ডেকে পাশ্ববর্তী ধলেশ্বরী নদীর তীরে নিয়ে কুপিয়ে হত্যা করে।

এঘটনায় ওইদিন রাতেই বিপ্লবের ভাই চুন্নু মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।