আরএমপিতে পাঠানো জেএমবির চিঠিটি ভূয়া!
জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) নামে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাছে পাঠানো দেশের সকল পুলিশ ষ্টেশনে (থানা) বোমা হামলার হুমকি সম্বলিত চিঠিটিকে ভুয়া বলে মন্তব্য করছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, মিডিয়ায় এটা বড় করে প্রচার করা হয়েছে। এতে প্রেরক হিসেবে জেএমবির পক্ষে শিবগঞ্জের শেখটোলা গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজউদ্দিনের যে নাম ব্যবহার করা হয়, তা শত্রুতাবশত: করা হতে পারে।
পুলিশ সুপার জানান, হাফিজউদ্দিনের সঙ্গে তার শ্যালক রাজার (৪০) জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। তাকে এ চিঠি পাঠানোর সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।
