শিপ ইয়ার্ডে এক শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে ভারী প্লেটের আঘাতে একজন শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় লাকি শিপ ইয়ার্ডে ভারী লোহার প্লেট টেনে নেয়ার সময় কাটারম্যান সুমন (৩২) ও সাজু মিয়া (২০) আহত হয়।
মাথা ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪টায় সুমনের মৃত্যু হয়। আহত সাজু মিয়া চিকিৎসাধীন রয়েছে।
নিহত সুমন চাঁদপুর জেলার বাবুর হাটের রজব আলীর পুত্র।
