২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রামে ১৪ মায়ানমার নাগরিক গ্রেপ্তার

অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় চট্টগ্রামের দু’টি হোটেল থেকে মায়ানমারের ১৪জন নাগরিককে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

গোয়েন্দা পুলিশের দুটি দল মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন আছাদগঞ্জ এলাকার মোল্লা বোর্ডিং ও নুর হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বয়সে তরুণ।

সিএমপির গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার একেএম মোশারফ হোসেন মিয়াজী বিডিনিউজকে বলেছেন, গ্রেপ্তারকৃতরা মায়ানমারের মংডুর বুচিদং এলাকার বাসিন্দা।

তারা ওমরাহ পালনের জন্যে সৌদিআরব যাওয়ার জন্যে হোটেলে জড়ো হয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশের সহকারী কমিশনার জানান, দালালদের কাছে তাদের পাসপোর্ট জমা আছে। দালালদের সবুজ সংকেত পেলেই তারা সৌদিআরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করতো।

তিনি আরো জানান, দালালদের খুঁজে বের করার চেষ্টা চলছে কিন্তু মায়ানমারের নাগরিকদের ভাষা দুর্বোধ্য হওয়ায় কারণে তদন্ত কাজ ব্যাহত হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মোহাম্মদ জাবেদ (২০), মোস্তফা কামাল (২৫), নুরুল ইসলাম (২৬), মোহাম্মদ ছালেহ্ (২৬), মোহাম্মদ জোহা (২৩), ফজলুল করিম (২৫), মোহাম্মদ হামিদ (২৫), নুর হোসেন (২৪), এনামুল হক (২২), মোহাম্মদ হোসেন (২০), সামছুল আলম (২৮), জিয়াউর রহমান (৩০), আয়াত উল্যাহ (২৩) এবং নাজিমুল্লাহ (২৫)।