২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত, আহত ৫

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রাজাপালং জাদিমুরা এলাকায় বুধবার সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অপর ৫ ব্যক্তি আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নিহত ব্যক্তি হলেন-হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার ছালেহ আহমদ চৌধুরী (৭০)। বুধবার দুপুরে মাইক্রোবাস ও বেবী টেক্সী মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, কক্সবাজার থেকে উখিয়াগামী মাইক্রো (চট্টমেট্টো-চ-১১-১১৮৮) অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি বেবী টেক্সীকে চাপা দিলে টেক্সীযাত্রী ৬ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে সালেহ আহমদ চৌধুরীকে উখিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অপর ৫ যাত্রী হলো সাকের আলী, লিয়াকত আহমদ, হুমায়ুন, রাসেল ও মোর্শেদ। এদের সকলের বাড়ি হলদিয়া পাতাবাড়ি এলাকায়।

পুলিশ মাইক্রো বাসটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।