২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার জেলা ও দায়রা জজকে হত্যার হুমকি

কক্সবাজার জেলা ও দায়রা জজ ইকতেদার আহমদকে অজ্ঞাত ব্যক্তিরা বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

জেলা ও দায়রা জজ’র কার্যালয়ের টেলিফোনে এই হুমকি দেয়। ইকতেদার আহমদ হুমকির কথা মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় অবহিত করেন। পরে তা কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়। বুধবার জেলা জজ আদালত, তাঁর বাসভবন ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টেলিফোনে অজ্ঞাত ব্যক্তিরা ইকতেদার আহমদকে বলেন যেহেতু আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করছেন না সেহেতু মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। আপনাকে বোমা মেরে হত্যা করা হবে।