শুক্র ও শনিবার গুলশান এক্সচেঞ্জের প্রায় ৮৫০টি টেলিফোন সাময়িক বন্ধ থাকবে
শুলশান এলাকায় শুক্র ও শনিবার প্রায় ৮৫০টি টেলিফোন সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের এক বার্তায় জানানো হয়, ত্রুটিপূর্ণ ক্যাবল প্রতিস্থাপনের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে ক্যাবল ক্রুটির কারণে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন বারিধারা ডিওএইচএস, কালাচাঁদপুর, জোয়ারসাহারা, কুড়িল, বসুন্ধারা গেট, যমুনা গেট এলাকার প্রায় ২০০ টেলিফোন অকেজো হয়ে পড়েছে।
