কুড়িগ্রামে ডায়রিয়ায় আরও ২ জনের মৃত্যু
কুড়িগ্রাম জেলায় ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪ শতাধিক।
মৃতরা হলেন নাগেশ্বরী পৌর এলাকার বদিজামালপুর গ্রামের ছকিনা বেওয়া (৬০) ও রৌমারীর বড়াইবাড়ি গ্রামের আলো (৩)।
এ নিয়ে জেলায় ডায়রিয়ায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জন। এ দিকে রৌমারী চর, টাপুর চর, কুঠির চর, কুমোরডাঙ্গি, লালকুড়া, চুলিয়ার চরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এসব গ্রামে ডায়রিয়া রোগীর সংখ্যা ৭শত ছাড়িয়ে গেছে।
