২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি জাতীয়করণের দাবিতে ঈদের দিন ভুখা মিছিল করবেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

চাকরি জাতীয়করণের দাবিতে ঈদের দিন ভুখা মিছিলসহ প্রধানমন্ত্রীর ভবন ঘেরাও করবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এ আন্দোলন সফল করার লক্ষ্যে বুধবার ঢাকায় এক সভায় এ কর্মসূচি ঘোষণা করে।

দাবি আদায়ের লক্ষ্যে চার নভেম্বর থেকে ছয় নভেম্বর পর্যন্ত রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান ধর্মঘট এবং আন্দোলনরত অবস্থায়ই ঈদের দিন নামাজ শেষে ভুখা মিছিল করার কর্মসূচি নিয়েছেন তারা। সমিতির নেতৃবৃন্দ জানান, ভুখা মিছিলে বাধা দিলে সেখান থেকেই আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ২০০০ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালায়ের শিক্ষকদের চাকরি সরকারিকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নির্বাচনী ইশতেহারে তা লিপিবদ্ধ ছিল। নেতৃবৃন্দ বলেন, ক্ষমতা গ্রহণের চার বছর পার হলেও সরকার তা পূরণ করেনি।

সভায় বক্তব্য রাখেন সমিতির মহাসচিব আলহাজ্ব আককাছ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, জ্যোতিষ মন্ডল, আবু বক্কর সিদ্দিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।