২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জ ট্রাজেডি, তদন্ত কমিটির রিপোর্ট পেশ

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল জলিলের নেতৃত্বে গঠিত কমিটি বুধবার সকালে জেলা প্রশাসক শাহাদাত হোসেন মজুমদারের নিকট তদন্ত রিপোর্ট পেশ করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিডিনিউজকে জানান, রিপোর্টে সৃষ্ট ঘটনার জন্যে কোম্পানীগঞ্জ থানার বহিষ্কৃত ওসি মো. আইয়োব ও এসআই সুধাংশুকে দায়ি করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্যে রিপোর্টে বেশ কিছু সুপারিশও করা হয়েছে। তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বৃহস্পতিবার সকালে দাখিল করা হবে বলে তিনি জানান।

এদিকে কোম্পানীগঞ্জের ব্যবসায়ীরা বুধবার ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের ফাঁসি দাবি করে মিছিল ও সমাবেশ করেছে।

গত ২০ অক্টোবর ডাকাতির প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মসূচিতে পুলিশ গুলি চালালে পাঁচজন নিহত এবং বহুলোক আহত হয়।