পটুয়াখালীতে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন বিপর্যস্ত
পটুয়াখালীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মাহে রমজানের ইফতার, সেহেরি ও তারাবি নামাযের সময় বিদ্যুৎ বিপর্যয়ের ফলে রোজাদাররা ক্ষুব্ধ হয়ে উঠছে। বিশেষ করে বিকেল ও রাতে বিদ্যুতের অভাবে ইফতার ও সেহেরি তৈরিতে ব্যঘাত ঘটছে।
ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়াও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অপরদিকে জেলার শতাধিক বরফকলের স্বাভাবিক উৎপাদন বিঘ্নিত হওয়ায় ইলিশ ব্যবসায়ীরাও প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন।
