২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালন ও জিয়ারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মদিনা পৌঁছেছেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন ও জিয়ারতের উদ্দেশ্যে তার সফর সঙ্গীসহ মঙ্গলবার রাতে মদিনা পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে মদিনা মোনাওরার ডেপুটি গভর্নর ইব্রাহীম আল মাজীদ, রয়েল প্রটোকল ডেপুটি চিফ মোহাম্মদ মাহমুদ আবদুস সালাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম একরামুল হক, বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দা এর কনসাল জেনারেল আশরাফ উদ্দিন এবং দূতাবাস ও কনসুলেটের অন্যান্য কর্মকর্তাগণ তাঁকে অভ্যর্থনা জানান।

তথ্য বিবরণীতে জানানো হয়, প্রধানমন্ত্রী বিমান বন্দর থেকে রাজকীয় মটর শোভাযাত্রা সহযোগে হোটেল ওবেরয়-এ পৌঁছান। এসময় হোটেল গেটে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সফরে প্রধানমন্ত্রী কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান ও তার পরিবার, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং সাংসদ আলহাজ মোসাদ্দেক আলী তার সফর সঙ্গী হয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীগণ বুধবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর পবিত্র মাজার জিয়ারত করবেন এবং মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীগণ আগামীকাল পর্যন্ত মদিনা অবস্থান করবেন এবং ২৭ অক্টোবর মক্কা আল মোকাররমার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন।