২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের গ্রামে হামলা চালিয়ে অর্ধশত বাড়ি ও মন্দির ভাংচুর, আহত ৩০, গ্রামবাসী এখন গ্রামছাড়া

পঞ্চগড় জেলার বোদা উপজেলার একটি গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীরা অর্ধশত ঘরবাড়ি ও মন্দির ভাংচুর এবং গ্রামবাসীদের মারধর করে তাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। এসময় প্রায় ৩০ জন নারী-পুরুষ আহত হয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এদিকে মঙ্গলবার দু’শতাধিক নারী-পুরুষ বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সহিমানপাড়া গ্রামের এক কিশোরী কন্যা ধর্ষণের শিকার হয়। ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষণকারী নজরুল ইসলামকে ধর্ষণের শিকার মেয়েটির বড় ভাই আটক করে রাখে।

মঙ্গলবার সকালে নজরুলের সমর্থক একদল সন্ত্রাসী এসে তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং ধর্ষিতার পরিবারসহ গ্রামবাসীদের মারধর করে তাদের গ্রামছাড়া করে। আহতদের মধ্যে রয়েছে-মহেন্দ্র, আনন্দ, অবিনাশ, গণেশ, মুক্তা, দীপালী, সুশীলা, তরলা, বিপুল, কৃষ্ণ, সৌখিন, তাপস, মনিবালা প্রমুখ।

এদিকে ধর্ষণের শিকার কিশোরী কন্যা বোদা থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণকারী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।