২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই পুলিশের হাতে ৯১ বাংলাদেশী আটক

ভারতের মুম্বাই শহরে ‘অপারেশন ফ্লাসআউট’ নামে এক বিশেষ অভিযানে সেখানকার পুলিশ ৯১ জন বাংলাদেশীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টি ঘোষ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মুম্বাইয়ের উপ পুলিশ কমিশনার অমর জাদব বলেন, মুম্বাইয়ের এক নম্বর জোন থেকে এই ৯১ বাংলাদেশীকে আটক করা হয়েছে।

অমর জাদবকে উদ্ধৃত করে মঙ্গলবার ভারতীয় পত্রিকাগুলো জানায়, আটককৃত ৯১ জনের মধ্যে ৩৩ জন পুরুষ। বাকিরা নারী। এসব নারীরা বার ওয়েট্রেস, শ্রমিক ও গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো।

মুম্বাই উপ পুলিশ কমিশনার জাদব বলেন, গত দুই বছর ধরেই মুম্বাইতে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ও কলকাতার এজেন্টরা মুম্বাই এজেন্টদের যোগসাজশে তাদেরকে মুম্বাইতে নিয়ে আসে।

পুলিশ এসব বাংলাদেশীদের মুম্বাইতে নিয়ে আসার ক্ষেত্রে জড়িত ১০ এজেন্টকেও গ্রেফতার করেছে।

এর আগে গত শুক্রবার বাংলাদেশ থেকে মুম্বাইতে নারী পাচারকারী দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই চার ব্যক্তি গত দুই বছরে বাংলাদেশ থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন নারীকে মুম্বাইতে পাচার করেছে।