সরকারি হিসাব বিষয়ক স্থায়ী কমিটি বিএলআরআই’কে দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে বলেছে
সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি মঙ্গলবার অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং দুনীর্তির জন্যে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইন্সটিটিউটের (বিএলআরআই) শীর্ষ কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে। একইসঙ্গে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ মামলা দায়ের করার নির্দেশ দেয়।
কমিটি ৪১ দশমকি ৩৩ লাখ টাকার অর্থনৈতিক দুনীর্তির কথা প্রকাশ করে বিএলআরআই’র মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে দুনীর্তির ইঙ্গিত করেন। কমিটির মতে ডিজি’র সহযোগিতা ছাড়া ইন্সটিটিউটে দুর্নীতি সম্ভব নয়।
ইন্সটিটিউটের ডিজিকে দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করে কমিটির সদস্য বিএনপি সাংসদ শাসুল আলম প্রামাণিক বলেন, ডিজি’র সহায়তা ছাড়া এই অব্যবস্থা সম্ভব নয়।
কমিটির অপর সদস্য বিএনপি সাংসদ মঞ্জুর কাদের দুর্নীতির জন্যে ডিজিকে দায়ি করে বলেন, ডিজি অবশ্যই জানেন কিভাবে টাকার অব্যবস্থাপনা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, বিএলআরআই কর্তৃপক্ষ ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের মধ্যে ১৪ দশমিক ৮৮ লাখ টাকা আত্মসাতের দায়ে ইন্সটিটিউটের দুর্নীতিপরায়ণ কোষাধক্ষ্য শাহ আলমকে অভিযুক্ত করার পরও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করে নি।
১৯৯৯ সালে অডিট আপিত্তি সত্ত্বেও ইন্সটিটিউট কর্তৃপক্ষ আলমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেযনি। ২০০৩ সালে একটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ডিজিকে শোকজ নোটিশ জারির পর আলমকে বরখাস্ত করা হয়। কিন্তু টাকা উদ্ধারের কোনও ব্যবস্থা নেয়া হয় নি।
কমিটির অপর এক অনুসন্ধানে দেখা যায় বিএলআরআই কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত ২৩ দশমিক ৩৯ লাখ টাকার কোনও সুষ্ঠু হিসেব দিতে পারে নি।
এছাড়াও কমিটি সূত্র জানায়, বিএলআরআই কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইন্সটিটিউটের জমি লিজ নেয় এবং পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমতি ব্যাতীত চট্টগ্রাম ভেটেনারি কলেজে যোগ দেয়। সে সময়ে তাদের বিরুদ্ধে সে সময় কোনও অর্থমামলা দায়ের করা হয় নি।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে কমিটির চেয়ারম্যান হারুন-আল-রশীদ বলেন, তিনি ইন্সটিটিউটের ডিজিকে দুর্নীতি পরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ মামলা দায়েরে করার নির্দেশ দিয়েছেন।
