২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জবাই করে কৃষক হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার এক কৃষকের ঘরে ঢুকে তাকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত কৃষকের নাম আফাজ উদ্দিন (৪০)।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে কৃষক আফাজের স্ত্রী সেহরি শেষে ভোর সাড়ে চারটার দিকে ঘরে এসে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পায়। এসময় তার আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হয়। খবর পেয়ে পুলিশ সকালে এসে লাশ উদ্ধার করে।

কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ বা গ্রামবাসী বলতে পারেনি। পরিবার সূত্র বলছে, আফাজের সাথে কারও শত্রুতা ছিলো না।

নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।