২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর চর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে আহত ১৫

নরসিংদীতে এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুটি বিবদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরএলাকা নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

দীর্ঘদিন যাবত এলাকার প্রভাব বিস্তার নিয়ে ওই গ্রামের বজলু গ্রুপের সাথে জসিম গ্রুপের মামলা পাল্টা মামলা চলে আসছিলো। এরই জের হিসেবে সোমবার রাতে উভয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

এ ঘটনায় আহতদের মধ্যে বজলু গ্রুপের লতিফ (১৬),হোসেন আলী (৪০), ডোগা মিয়া (৩৫) কে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পুলিশী গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানায় উল্লেখিত দু গ্রুপের মধ্যে অর্ধশতাধক মামলা রয়েছে। মামলাগুলোর গ্রেফতারি পরোয়ানা তামিল করতে পুলিশও এলাকায় যেতে ভয় পায় বলে জানা গেছে।

এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।