চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সেবার মান অত্যন্ত নিম্ন
চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সেবার মান অত্যন্ত নিম্ন।
স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অর্থের লেনদেন, অপর্যাপ্ত ঔষধ ও অস্বাস্থ্যকর পরিবেশসহ অন্যান্য স্বাস্থসেবার মান নিয়ে ব্যাপক অভিযোগের পাশাপাশি চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মাচারীদের বিরুদ্ধে রোগীদের রয়েছে ব্যাপক অসন্তোষ।
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র স্বাস্থ্যসেবা বিষয়ক জরিপ রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে টিআইবি‘র সচেতন নাগরিক কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় টিআইবি কর্তৃক পরিচালিত স্বাস্থ্যসেবা বিষয়ক জরিপের রির্পোটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয।
টিআইবি’র সূত্র মতে, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত নবাবগঞ্জ পৌর এলাকার ১০টি মহল্লার ২০০টি খানা (পরিবার) ও সদর উপজেলার ১৫টি গ্রামের ৩০০ খানায় জরিপ চালিয়ে এ তথ্য সংগ্রহ করা হয়।
জরিপ রিপোর্টে বলা হয়, উত্তরদাতাদের মধ্যে ৭৬% জেনারেল হাসপাতালে ও বাকী ২৪% অন্যান্য হাসাপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
এদের মধ্যে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ৪% রোগীকে খানা প্রতি বার্ষিক অতিরিক্ত ৭৭৬ টাকা ও অন্তঃ বিভাগে চিকিৎসা নেয়া দুই দশমিক ৪০% রোগীকে খানা প্রতি বার্ষিক অতিরিক্ত ৭১ টাকা দিতে হয়েছে। এছাড়া অন্তঃবিভাগে এক্সরে করাতে প্রত্যেককে অতিরিক্ত ২২ টাকা, বহির্বিভাগে রক্ত ও মলমূত্র পরীক্ষা করতে শতকরা ৪৫ জনকে গড়ে ৩৩ টাকা ও অšঃÍবিভাগে শতকরা ৫০ জনকে গড়ে ৩৭ টাকা দিতে হয়েছে। ট্রলি ব্যবহার ও ব্যাণ্ডেজ বাঁধার জন্য শতকরা ৫ জন রোগীকে গড়ে ১৫ টাকা, হাসপাতালে সিট পেতে শতকরা ৩৮ জন রোগীকে গড়ে ৪৩ টাকা ও হাসপাতাল থেকে অনির্দিষ্ট কোন সেবা পেতে শতকরা ৯ জনকে রোগীকে গড়ে ৫৬ টাকা ঘুষ দিতে হয়েছে।
এছাড়াও ডাক্তারদের সেবাই বহির্র্বিভাগে শতকরা ১৭ জন, নার্সদের সেবাই শতকরা ১৯ জন, হাসপাতাে খাবারের মান নিয়ে শতকরা ২১ জন, বাথরুমসহ হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতায় শতকরা ২২ জন অসন্তোষ প্রকাশ করেছেন।
জরিপ রিপোর্ট সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন বলেন, ওষুধের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রায় প্রতিটি রোগীকে ওষুধ সরবরাহ করা হয়। অন্তঃবিভাগে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন মাফিক কিছু ওষুধ ক্রয়ের জন্য রোগীদের বলা হয়।
হাসপাতালে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ তিনি অস্বীকার করেন। ডাক্তার ও নার্সদের সেবা প্রসঙ্গে তিনি অপর্যাপ্ত জনবলের কথা বলেন এবং সেবা প্রদানে তাদের গাফিলতির কথা অস্বীকার করেন।
সাংবাদিক সম্মেলনে জরিপ রিপোর্ট পাঠ করেন সিসিসি, চাঁপাইনাববগঞ্জ সদরের আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম রেজা। এসময় টিআইবির সিনিয়র প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, গবেষণা সহকারী মঞ্জুর-ই-খুদা, বিএমএ সভাপতি ও সদর হাসপতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারন সম্পাদক ডাঃ ময়েজ উদ্দিনসহ বিভিন্ন পেশাজীবীর মানুষেরা উপস্থিত ছিলেন।
