২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ টাকার জন্যে মালিককে খুন

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শিমুলতলী বাজারে একশ’ টাকার জন্যে মালিককে নৃশংসভাবে জবাই করে খুন করেছে এক হোটেল শ্রমিক।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

পুলিশ সূত্র জানায়, শিমুলতলী বাজারের মধু-মঞ্জুরি হোটেল ও রেস্তোরার মালিক আনিছুর রহমান (২৫) প্রতিদিনের ন্যায় তার রেস্তোরায় রাত্রি যাপন করছিলো। হোটেল শ্রমিক মামুন এ সময় তার সাথে ছিলো। মামুন এ সময় মালিক আনিছুরের কাছে একশত টাকা চাইলে আনিছুর অপরাগতা প্রকাশ করে। এতে মামুন ক্ষুব্ধ হয়ে কুড়াল দিয়ে আনিছুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পরে বটি দিয়ে তাকে জবাই করে। আনিছুর ঘটনাস্থলেই নিহত হন।

মালিককে খুন করে মামুন জয়পুরহাট শহরে পালিয়ে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘাতক মামুন শুকুরময়ী গ্রামের শুকুর আলীর পুত্র।

পাঁচবিবি থানা পুলিশ মঙ্গলবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠায়।