২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী চিকিৎসা সহায়তা তহবিল গঠিত

চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক ও মুক্তিযোদ্ধারা নৌ কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী চিকিৎসা সহয়তায় এগিয়ে আসার জন্য বিভিন্ন ব্যক্তি ও সাহায্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

চট্টগ্রামের এই অসুস্থ মুক্তিযোদ্ধাকে সাহায্যার্থে একটি চিকিৎসা সহায়তা তহবিল খোলা হয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আবু মুসা চৌধুরী চিকিৎসা সহায়তা তহবিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান অসুস্থ মুক্তিযোদ্ধা মুসা চৌধুরীর শারীরিক অবস্থা তুলে ধরে তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সম্মেলনে বলা হয়, যুক্তরাষ্ট্রে নিয়ে উন্নত চিকিৎসায় মুসা চৌধুরীর আরোগ্য লাভ সম্ভব এবং এর জন্য ২৫/৩০ লাখ টাকা প্রয়োজন। মুসা চৌধুরীর চিকিৎসার তহবিল গড়ে তোলার জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ডাচ বাংলা ব্যাংক আগ্রাবাদ শাখার হিসাব নং-১০২১১০১৪৪৫৪ এ সাহায্য পাঠানোর জন্য সর্বস্তরের জনগণ এবং সাহায্য সংস্থার প্রতি সহায়তা তহবিল কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. মাহফুজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের এই নির্ভীক সেনানী মুসা চৌধুরী সারা দিনে ছয় ঘণ্টা অচেতন থাকেন।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, মুসা চৌধুরী ৭১ সালের মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের গ্রীক জাহাজ এমটি অ্যাভলুজে আপারেশনের সফল নায়ক। দুনিয়াজোড়া আলোচিত এই অপারেশানে মুসা চৌধুরী দুটি লিমপেট মাইনের বিস্ফোরণ ঘটান।

লিমপেট মাইন একটি জাহাজের গায়ে বসানোর দশ মিনিটের মধ্যে বি¯েফারিত হয়। এই বিস্ফোরণের কারণে মুসার নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। পরবর্তীতে তিনি পলি সাইথেমিয়াতে আক্রান্ত হন।

মুসা চৌধুরী দশম শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় ৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালে চেকোশ্লোভাকিয়ার রাজধানী বেলগ্রেড যান মাইন আনার জন্য। চেকেশ্লোভাকিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল টিটো কিশোর মুসাকে দেখে বলেছিলেন, ‘যে দেশের স্বাধীনতার জন্য এত অল্প বয়সীরাও প্রাণ দিতে প্র¯তুত সে দেশের স্বাধীনতাযুদ্ধ বৃথা যাবে না।’

অন্যান্যদের মধ্যে সংবাদ সম্মেলনে মাস্টার দা সূর্যসেনের ঘনিষ্ট সহযোগী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, কাজী এনামুল হক দানু মুক্তিযুদ্ধে মুসা চৌধুরীর বীরত্বপূর্ণ বিভিন্ন অপারেশনের বর্ণনা দেন।

মুসা মুক্তিযুদ্ধে ৪৫ টি অপারেশানে অংশগ্রহণ করেন এবং ১২০ টি বার্জ, ফেরি, ব্রিজ ও জাহাজ ধ্বংস করেন বলে তারা উল্লেখ করেন।