বিকেলের ঘুম স্মৃতিশক্তি বাড়ায় : গবেষণা
বিকেল বেলা ছোট্ট একটা ঘুম মানুষের স্মৃতিশক্তি বাড়িয়ে দিতে সহায়ক। তবে সে ঘুম সংক্ষিপ্ত হলেও হতে হবে গভীর।
জার্মানির হিসে অঙ্গরাজ্যের সোসাইটি ফর স্লিপ রিসার্চ ইনন্টিটিউট সাল্জবার্গ ইউনিভার্সিটির এক গবেষণার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়।
গবেষকরা ১৯ থেকে ৩০ বছর বয়সী ২২জনের মধ্যে গবেষণা চালিয়ে ঘুমের সাথে স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা সংক্রান্ত নতুন এ তথ্য পান।
একঘন্টা ঘুমের আগে ও পরে অংশগ্রহণকারীদের জ্ঞান তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হন।
ঘুম থেকে ওঠার পর দেখা গেছে, অংশগ্রহণকারীরা আগে যা শিখেছেন, ঘুমের পর তারা খুব ভালভাবে স্মরণ করতে পারেন।
