রাজধানীতে তিন ছিনতাইকারিকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ
রাজধানীতে পৃথক দু’টি ছিনতাইকালে বিক্ষুদ্ধ জনতা তিন ছিনতাইকারিকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর রমনা থানার হাজতে পাঠানো হয়েছে। অপরজন মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
হাজতে পাঠানো দুই ছিনতাইকারি হলো-নগরীর শাহ্বাগের পরীবাগের তারেক (২৫) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার তুহিন (২৮)। দুপুরে মৌচাক মার্কেটের কাছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ এর ম্যানেজারের কাছ থেকে ছিনতাইয়ের সময় তাদেরকে আটক করা হয়।
এদিকে চিকিৎসাধিন ছিনতাইকারির পরিচয় এখনও পাওয়া যায়নি। সে কারওয়ান বাজার এলাকায় ওয়াসা ভবনের কাছে এক পথচারিকে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এবং ব্যাপক গণধোলাইয়ে শিকার হয়। মারত্মক আহতাবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
