২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীন বিপ্লবী কমরেড মোখলেছুর রহমান আর নেই

প্রবীন বিপ্লবী ও বাংলাদেশের কমিউনিস্ট পাটির (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড অধ্যক্ষ মোখলেছুর রহমান আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রবিবার রাত আটটা ২০ মিনিটে গোপালগঞ্জের একটি ক্লিনিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে .... রাজেউন)।

সোমবার গোপালগঞ্জ শহর ও চন্দ্র দিঘলীয়া মাদ্রাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার চন্দ্র দিঘলীয়া গ্রামে তাকে দাফন করা হয়।

কমরেড মোখলেছ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ আওয়ামী লীগ, ওয়াকার্স পার্টি, সিপিবিসহ অন্যান্য সংগঠন প্রয়াতের মরদেহে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ করেন।