পাকিস্তানের দুর্গতদের জন্য ডব্লিউএফপি বাংলাদেশ’র ২০০ টন বিস্কুট
বাংলাদেশে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পাকিস্তানের ভুমিকম্প দুর্গতদের সাহায্যার্থে ২০০ মে.টন বিস্কুট পাঠিয়েছে।
ডব্লিউএফপি’র একটি চার্টার বিমান রোববার ঢাকা থেকে এই বিস্কুট নিয়ে পেশোয়ারের পথে যাত্রা করে।
বাংলাাদেশে ডব্লিউএফপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড ক্যালন জানান, পাকিস্তানে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করছি, এই ত্রাণ ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাওয়া মানুষ জনের সাহায্যে আসবে।
চারদিন ধরে অর্থাৎ ২৫ অক্টোবর পর্যন্ত পেশোয়ারে বিস্কুট পরিবহন অব্যাহত থাকবে। হাই এনার্জি এই বিস্কুট প্রত্যন্ত অঞ্চলের মানুষের পুষ্টি যোগাতে সহায়তা করবে।
বাংলাদেশে ডব্লিউএফপি’র স্কুল কর্মসূচির জন্যে রাখা বিস্কুট থেকে এই বিস্কুট পাঠানো হয়।
